চারপাশটা তখন এক অদ্ভুত থমথমে আতঙ্কে আচ্ছন্ন। মানুষগুলোর ছোটাছুটি, কান্নাকাটি আর আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে। গ্রামের মেঠোপথ ধরে সবাই পাগলের মতো দৌড়ে আসছে একই দিকে—জহিরের উঠোনে। সবার মুখে একটাই কথা, এত সুন্দর ফুটফুটে ছেলেটাকে শেষ পর্যন্ত সাপে কাটল! “না আর এই সাপেদের উৎপাতে গ্রামে টেকা গেল না!” একজন ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন। “আজ […]