
বৃষ্টি দেখলে প্লাবিত মন
মেতে উঠে আমার
হঠাৎ দেখতে পেলাম আকাশে
কালো মেঘ ভারী হয়ে
ছেয়ে গেছে চারদিকে
মেঘের গর্জন গগন থেকে
বৃষ্টির ভালোবাসায়
রঙ ছড়িয়েছে দিগন্তে
রংধনুর সব রং জেগেছে মনে
আকাশ থেকে অবিরল ধারায়
রিমঝিম পড়ছে বৃষ্টি
উদ্বেলিত মন আমার
বৃষ্টি দেখবো বলে
চায়ের পেয়ালা নিয়ে বসি বারান্দাতে
গাছের পাতা এলোমেলো দুলছে বাতাসে
প্লাবিত মন আমার বৃষ্টির উদারতা
স্ফুরিত করে আমার চেতনাকে
কচুপাতা ছাউনির নিচে
বৃষ্টিতে উচ্ছ্বসিত বাতাসে
উড়ছে আমার শাড়ির আঁচল
ভাসন্ত মন আমার
হাত দু’খানা মেলে
চেয়ে থাকি আকাশে
বৃষ্টি দেখে মন আমার প্রভাসিত আনন্দে।
