

কুমিল্লা কবি পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা ২০২৫ অনুষ্ঠানে আমার উপন্যাস ‘জীবনের দিনরাত্রি’ এর জন্য ‘সিইউকেপি গ্রন্থ সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্তি আমাকে আনন্দিত ও অনুপ্রাণিত করেছে।
শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে কুমিল্লা কবি পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা ২০২৫ জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। উৎসবমুখর অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অনেক গুণীজন উপস্থিত ছিলেন। আমাকে সম্মাননা প্রদানের জন্য প্রতিষ্ঠানের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও অজস্র শুভেচ্ছা। প্রতিষ্ঠান ও আয়োজকদের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। আয়োজক, সংগঠক সকলকে আন্তরিক ধন্যবাদ ও অজস্র শুভকামনা।
