
ওই দেখো চাঁদ
সুলেখা আক্তার শান্তা
ওই দেখো চাঁদ, ওই দেখো চাঁদ,
রহমতের বার্তা নিয়ে—
ঈদ এসেছে আজ,
মুছে গেছে সব গ্লানি।
সব ভেদাভেদ, অভিমান ভুলে,
ক্ষমার জোয়ারে ভাসুক প্রাণ—
চলো আড্ডায় মাতি,
উন্মুক্ত প্রাণের উল্লাসে।
খুশির জোয়ার বইছে প্রাণে,
আনন্দে ভরে ওঠে
গগন আর পৃথিবী।
রূপের লাবণ্যে সেজেছে আজ
গ্রাম-শহর, পথ-প্রান্তর,
মানবস্রোত ধায়
নির্মল স্বপ্ন ভরে।
হাসির রোশনাই ছড়িয়ে দেই
সবার মনে, দ্বারে দ্বারে—
জাগুক প্রেম প্রতিটি হৃদয়ে,
মানুষ হোক আপন সবার।
দেখো আজ চাঁদের খুশি,
আনন্দধারা—থামে না হাসি।
ঈদ মোবারক সবার তরে,
শান্তি ছড়াক পৃথিবীজুড়ে।
