
আল্লাহ প্রার্থনা করি তোমার কাছে।
কেমন এ করোনাভাইরাস এলো দুনিয়াতে
ছোবল মেরে কেড়ে নেয় প্রাণ।
করোনা কারণে তোলপাড় পৃথিবী জুড়ে।
হে দয়াময় আল্লাহ দয়া করো তুমি।
ক্ষুধার জ্বালায় মানুষ করে আর্তনাদ।
সমস্ত কাজকর্ম ছেড়ে,
হাত-পা গুটিয়ে বসে আছি ঘরে।
হে রাব্বুল আলামিন প্রার্থনা করি তোমার কাছে
ক্ষমা করে দাও এই পাপী বান্দাদের।
তোমার বন্ধু নবী-রাসুলের কথা ভেবে
করোনাভাইরাসের বালা মুসিবত
তুলে নাও আল্লাহ দুনিয়া থেকে।
করোনা ভাইরাসে আক্রান্ত হলে
পারি না তাকে স্পর্শ করতে।
হে পাক পরোয়ারদিগার দয়া করো তুমি।
আপন জনের মৃত্যুতে পারি না শরিক হতে।
যে রোগের মৃত্যু হলে হয় না গোসল জানাজা।
ভয়ংকর এ মহামারী করোনাভাইরাস
আল্লাহ দুনিয়াতে দিওনা আর কাউকে।
দুনিয়ার সবকিছু রেখে, সাহায্যের জন্য
দু’ হাত পেতেছি আল্লাহ তোমার কাছে।
খালি হাতে ফিরিয়ে দিওনা তোমার কাছ থেকে।
প্রার্থনা কবুল করে নাও আল্লাহ তুমি।
করোনা ভাইরাসে আতঙ্কিত পুরো মানবজাতি
তা থেকে মুক্তি দাও আল্লাহ সকলকে তুমি।
তোমার অসাধ্য তো নয় কিছু।
সমস্ত আসমান জমিনের মালিক আল্লাহ তুমি
সকল বান্দা রহমত চাই তোমার কাছে
মেহেরবানি করো আমাদের
আল্লাহ এই প্রার্থনা করি তোমার কাছে।