আজ থাকছি প্রাণের বই মেলায়। সবাইকে আমন্ত্রণ। দেশ বাংলা প্রকাশনী স্টল নং ১২৬, ১২৭! দেখা হবে প্রাণের বই মেলায় বইপ্রেমীদের সঙ্গে।
আমার প্রকাশিতব্য গল্পগ্রন্থ “অন্তরগল্প”-এর প্রচ্ছদটি পেয়ে আমি আনন্দিত! অন্তরের কথাগুলো কখনো শব্দ চায়, কখনো রূপ। এটি সেই রূপের প্রকাশ। গল্পগ্রন্থের প্রচ্ছদটি যেন বইয়ের ভেতরের আবেগের দৃশ্যমান রূপ। প্রকাশনার প্রক্রিয়া চলছে। দেশ বাংলা প্রকাশনী থেকে প্রকাশিত হতে যাচ্ছে “অন্তরগল্প”। বইটি হাতে পাওয়ার দিনটির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষমান। ২০২৬ এর বইমেলায় বইটি পাওয়া যাবে। আপনাদের শুভেচ্ছা […]
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর এই নশ্বর পৃথিবীতে নেই। তিনি চলে গেছেন চিরস্থায়ী আবাসের পথে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
কুমিল্লা কবি পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা ২০২৫ অনুষ্ঠানে আমার উপন্যাস ‘জীবনের দিনরাত্রি’ এর জন্য ‘সিইউকেপি গ্রন্থ সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্তি আমাকে আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে কুমিল্লা কবি পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা ২০২৫ জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। উৎসবমুখর […]
আমার গল্প সংকলন ‘‘অন্তরগল্প’’ প্রকাশিত হতে যাচ্ছে। দেশ বাংলা প্রকাশনীতে আমার বইয়ের পাণ্ডুলিপি হস্তান্তর করেছি। দেশ বাংলা প্রকাশনীর কর্ণধার প্রকাশক জনাব মোঃ মজিবুর রহমান পান্ডুলিপি সাগ্রহে গ্রহণ করেছেন। আশা করছি অচিরেই ‘‘অন্তরগল্প’’ প্রকাশিত হবে। সকলকে আন্তরিক শুভেচ্ছা। সকলের উৎসাহ উদ্দীপনা হবে আমার আগামী দিনে চলার পাথেয়।
আমার গল্প সংকলন ‘‘অন্তরগল্প’’ প্রকাশিত হতে যাচ্ছে। দেশ বাংলা প্রকাশনীতে আমার বইয়ের পাণ্ডুলিপি হস্তান্তর করেছি। দেশ বাংলা প্রকাশনীর কর্ণধার প্রকাশক জনাব মোঃ মজিবুর রহমান পান্ডুলিপি সাগ্রহে গ্রহণ করেছেন। আশা করছি অচিরেই ‘‘অন্তরগল্প’’ প্রকাশিত হবে। সকলকে আন্তরিক শুভেচ্ছা। সকলের উৎসাহ উদ্দীপনা হবে আমার আগামী দিনে চলার পাথেয়।
সুলেখা আক্তার শান্তার দুই শততম ছোটগল্প “বঞ্চিত উপলব্ধি” প্রকাশিত হয়েছে দৈনিক মুক্তখবর পত্রিকায়। এব্যাপারে সুলেখা আক্তার শান্তা জানান, দুই শততম ছোটগল্প পত্রিকায় প্রকাশ আমার জন্য আনন্দময় বিষয়। আনন্দময় মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার প্রকাশিত ছোটগল্পের সংখ্যা দুই শততম পূর্ণ হয় আমি উচ্ছ্বসিত। দৈনিক মুক্তখবর পত্রিকার সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং […]
মা মরা মেয়ে মীনা। তার মুখের দিকে তাকালে অসহায়ত্ব ফুটে ওঠে। তার বাবা আবিদ প্রায়ই ভাবেন, যদি মীনার মা বেঁচে থাকতেন, তাহলে মীনা তার মায়ের স্নেহ পেত। আবিদের শরীর তেমন ভালো থাকে না, তবুও তিনি মেয়েকে যত্ন করে ভাত মাখিয়ে খাওয়ান। একদিন মীনা ভাত খেতে খেতে বলে, “বাবা, আমি স্কুলে যাব।” আবিদ অবাক হয়ে বলেন, […]