রূপপুর অঞ্চলে যা কিছু ঘটত, সব খবরই রাজার কাছে পৌঁছাত। রাজা মনে করতেন, তার রাজ্যের প্রতিটি মানুষের খবর রাখা তার দায়িত্ব। তাই সেপাইরা প্রতিদিনই নানা অভিযোগ ও সংবাদ নিয়ে তার দরবারে হাজির হতো। একদিন তারা এক অদ্ভুত অভিযোগ নিয়ে এলো। তারা জানাল—এক স্বামীহারা কৃষকবধূ, নাম মুনা, এক ভয়ংকর রোগে আক্রান্ত। তার শরীর জুড়ে ঘা উঠেছে। […]
সব সময় সংসারের কাজ নিয়ে ব্যস্ত আলিম। ছোটবেলা থেকেই সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। তার বড় দুই ভাই—ইকবাল আর শাহাদাত—পড়ালেখা নিয়ে ব্যস্ত। তারা ভালো রেজাল্ট করে বড় চাকরি করার স্বপ্ন দেখছে। আলিম তাদের দিকে তাকিয়ে গর্ব অনুভব করে। নিজের পড়ালেখা না হওয়া নিয়ে তার তেমন কোনো আফসোস নেই। সে মনে মনে ভাবে, “আমার দুই […]
সুজন বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসে। মা শেফালী আর বোন জলি তাকে দেখে অবাক। শেফালী কড়া গলায় বলে, তোর সঙ্গে কে এই মেয়েটা? সুজন বলে, মা, এনা। আমি ওকে বিয়ে করেছি। ও তোমাদের ছেলের বউ। শেফালী কপাল কুঁচকে বলল, আমার ছেলের বউ তো আমি নিজের পছন্দে আনবো। আর তুই যাকে এনেছিস, সে তো আমার […]
ঈদ মোবারক।
দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব নূর হাকিম ব্যস্ততার মাঝেও তিনি বইমেলায় এসে আমার ‘অন্তরগল্প’ বইটি সংগ্রহ করায় আনন্দিত ও অনুপ্রাণিত। সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আজ থাকছি প্রাণের বই মেলায়। সবাইকে আমন্ত্রণ। দেশ বাংলা প্রকাশনী স্টল নং ১২৬, ১২৭! দেখা হবে প্রাণের বই মেলায় বইপ্রেমীদের সঙ্গে।
আমার প্রকাশিতব্য গল্পগ্রন্থ “অন্তরগল্প”-এর প্রচ্ছদটি পেয়ে আমি আনন্দিত! অন্তরের কথাগুলো কখনো শব্দ চায়, কখনো রূপ। এটি সেই রূপের প্রকাশ। গল্পগ্রন্থের প্রচ্ছদটি যেন বইয়ের ভেতরের আবেগের দৃশ্যমান রূপ। প্রকাশনার প্রক্রিয়া চলছে। দেশ বাংলা প্রকাশনী থেকে প্রকাশিত হতে যাচ্ছে “অন্তরগল্প”। বইটি হাতে পাওয়ার দিনটির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষমান। ২০২৬ এর বইমেলায় বইটি পাওয়া যাবে। আপনাদের শুভেচ্ছা […]
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর এই নশ্বর পৃথিবীতে নেই। তিনি চলে গেছেন চিরস্থায়ী আবাসের পথে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
কুমিল্লা কবি পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা ২০২৫ অনুষ্ঠানে আমার উপন্যাস ‘জীবনের দিনরাত্রি’ এর জন্য ‘সিইউকেপি গ্রন্থ সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্তি আমাকে আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে কুমিল্লা কবি পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা ২০২৫ জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। উৎসবমুখর […]