“বলে দেবো ”

author
0 minutes, 6 seconds Read

বলে দেবো

মৃত্যু হাতে নিয়ে ঘুরছে ফিলিস্তিনিরা
কোথায় ও নিরাপদ নয় মায়ের বুক
কিংবা মসজিদের আচ্ছাদন স্তম্ভ মিনার
কিম্বা গির্জার কনফেশন সুরক্ষিত বেদী
কিংবা হাসপাতালের নিরাপদ বিছানা
প্রতিদিন মৃত্যুর সংখ্যা গুনছে নির্বিকার
নির্ভুল হিসাব রাখছে নিহতের সংখ্যার
এ যেন ক্রিকেটের রানের সংখ্যা তত্ত্ব
কোন দল বিজয়ী হবে তার বিচার
নির্বোধ পৃথিবী অবাক তাকিয়ে রয়
মৃত্যু পথযাত্রী যুদ্ধ শিশু বলেছিল
আমি আল্লাহকে সব বলে দেবো
এছাড়া কি বা উপায় আছে আর
নেই কোন উপায় নেই প্রতিকার
যুদ্ধ অভিশাপ বিরুদ্ধে মানবতার
বোমার স্প্লিন্টারে দুর্বল দেহগুলো
ক্ষত-বিক্ষত প্রতিদিন নির্বিচার
প্রতিবাদ প্রতিকারহীন নির্লিপ্ত দুনিয়া
বিবেকহীন স্বার্থান্ধ সমাজ সংসার।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *